ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
RTN News
সর্বশেষ
ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন

ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন

গাজীপুরে আ ক ম মোজাম্মেল হকের ভাড়া দেওয়া বাড়িতে অগ্নিসংযোগককটেল ফাটিয়ে ভাড়াটিয়াদের বের করে দিয়ে আগুন, ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণেগাজীপুর: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গাজীপুর জেলা কমিটির সভাপতি ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের শহরের একটি বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এর আগে বাড়িটি থেকে ভাড়াটিয়াদের বের করে দেওয়া হয়।মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে জেলা শহরের জোরপুকুরপাড়-সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় ঘটনাটি ঘটে।ককটেল ফাটিয়ে আতঙ্ক, এরপর আগুনপুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আগুন দেওয়া বাড়িটি মোজাম্মেল হকের পুরোনো টিনশেড বাড়ি, যা ভাড়া দেওয়া ছিল। একদল দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে, ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। পাশে তাঁর একটি আটতলা ভবন থাকলেও সেটি অক্ষত রয়েছে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।পুলিশ যা বলছেগাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, কারা আগুন দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।অডিও ক্লিপ নিয়ে আলোচনাস্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবারই সামাজিক যোগাযোগমাধ্যমে মোজাম্মেল হকের কথিত একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ক্লিপে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার নির্দেশনার বিষয়টি শোনা যায় বলে আলোচনা শুরু হয়, যা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। তবে ক্লিপটির সত্যতা যাচাই হয়নি।এর আগে ২০২৪ সালের ৫ আগস্টের পর গাজীপুরের ধীরাশ্রম এলাকায় তাঁর গ্রামের বাড়িতেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল।
১৭ নভেম্বর ২০২৬, ১০:২৬ পিএম

আল-আযহার মাদরাসা, রংপুরে বিভিন্ন পদে শিক্ষক ও কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি

আল-আযহার মাদরাসা, রংপুরে বিভিন্ন পদে শিক্ষক ও কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি

রংপুরে ইনসাফ সাহিত্য-ক্রিড়া সংসদের উদ্বোধন

রংপুরে ইনসাফ সাহিত্য-ক্রিড়া সংসদের উদ্বোধন

ভেনিজুয়েলায় ভূমিকম্পের ধ্বংসস্তূপে এখনো মিলছে জীবনের সন্ধান, উদ্ধার ৩৩

ভেনিজুয়েলায় ভূমিকম্পের ধ্বংসস্তূপে এখনো মিলছে জীবনের সন্ধান, উদ্ধার ৩৩

আর্জেন্টিনা ভক্ত সেই মতিন এখন কেমন আছেন

আর্জেন্টিনা ভক্ত সেই মতিন এখন কেমন আছেন

লায়ন্স স্কুল এন্ড কলেজ, রংপুরে নিয়োগ বিজ্ঞপ্তি

লায়ন্স স্কুল এন্ড কলেজ, রংপুরে নিয়োগ বিজ্ঞপ্তি

কর্ণফুলীর উত্তাল ঢেউয়ে সাহসিকতার গল্প, ৫ প্রাণ বাঁচালো কিশোর রবি

কর্ণফুলীর উত্তাল ঢেউয়ে সাহসিকতার গল্প, ৫ প্রাণ বাঁচালো কিশোর রবি

রংপুরে বিদ্যুতের তার চুরির ঘটনা বাড়ছে, জনদুর্ভোগ চরমে

রংপুরে বিদ্যুতের তার চুরির ঘটনা বাড়ছে, জনদুর্ভোগ চরমে

রংপুরের আল আযহার মাদরাসায় ব্যতিক্রমধর্মী ফল উৎসব

রংপুরের আল আযহার মাদরাসায় ব্যতিক্রমধর্মী ফল উৎসব

দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ঈদের যানজটে গরুকে পানি খাইয়ে মানবতার দৃষ্টান্ত বাসচালকের

ঈদের যানজটে গরুকে পানি খাইয়ে মানবতার দৃষ্টান্ত বাসচালকের

ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন

ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন

সাফ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে দশমবার চ্যাম্পিয়ন ভারত

সাফ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে দশমবার চ্যাম্পিয়ন ভারত

শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩০ কারখানা

শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩০ কারখানা

ক্রিমিয়া সংযোগকারী সেতুতে ইউক্রেনের হামলা, কিয়েভে পাল্টা আঘাত রাশিয়ার

ক্রিমিয়া সংযোগকারী সেতুতে ইউক্রেনের হামলা, কিয়েভে পাল্টা আঘাত রাশিয়ার

উৎক্ষেপণের ১০ মিনিটেই ব্যর্থ ভলকান রকেট, কক্ষপথে পৌঁছাল না আমাজনের ৪০ স্যাটেলাইট

উৎক্ষেপণের ১০ মিনিটেই ব্যর্থ ভলকান রকেট, কক্ষপথে পৌঁছাল না আমাজনের ৪০ স্যাটেলাইট

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪

ঝিনাইদহে রেলওয়ে স্টেশনে তিনটি পেট্রল বোমা নিক্ষেপ

ঝিনাইদহে রেলওয়ে স্টেশনে তিনটি পেট্রল বোমা নিক্ষেপ

ভালোবাসার টানে চীন থেকে বাংলাদেশে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি

ভালোবাসার টানে চীন থেকে বাংলাদেশে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি

মন্ত্রে তরুণের বিশেষ অঙ্গ গায়েবের দাবি, ফেরত না পেয়ে অবরুদ্ধ তান্ত্রিক

মন্ত্রে তরুণের বিশেষ অঙ্গ গায়েবের দাবি, ফেরত না পেয়ে অবরুদ্ধ তান্ত্রিক

মধ্যপ্রাচ্যে আরও একটি মার্কিন রণতরী, তিনটিতে পৌঁছাচ্ছে বিমানবাহী যুদ্ধজাহাজের সংখ্যা

মধ্যপ্রাচ্যে আরও একটি মার্কিন রণতরী, তিনটিতে পৌঁছাচ্ছে বিমানবাহী যুদ্ধজাহাজের সংখ্যা

কোন ভিডিও নেই !

দুই ভাইয়ের বাড়ির মেঝের নিচে তিন ড্রাম ভর্তি কোটি কোটি রুপি, গ্রেপ্তার ১

দুই ভাইয়ের বাড়ির মেঝের নিচে তিন ড্রাম ভর্তি কোটি কোটি রুপি, গ্রেপ্তার ১ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে দুই ভাইয়ের বাড়ির মেঝের নিচে মাটিতে পুঁতে রাখা তিনটি ড্রাম থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ। ড্রামগুলোতে ছিল ৫০০ রুপির নোটের বান্ডিল। উদ্ধার করা অর্থের পরিমাণ কয়েক কোটি রুপি বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় পরিবারের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অর্থের প্রকৃত পরিমাণ ও উৎস এখনো নিশ্চিত হওয়া যায়নি।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, প্রয়াগরাজের গঙ্গানগর জোনের রামনগর গ্রামের বারাইপুর এলাকায় বুধবার এ অভিযান চালানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে নবাবগঞ্জ ও সোরাঁও থানার পুলিশের একটি যৌথ দল বাড়িটিতে তল্লাশি চালায়। অভিযানে নেতৃত্ব দেন সোরাঁও ও ফুলপুর এলাকার সহকারী পুলিশ কমিশনারেরা।পুলিশ জানায়, বাড়িটির মালিক রাকেশ ও রাজেশ যাদব নামের দুই ভাই। তাঁরা আগে ভারতের পুনেতে চাকরি করতেন। ২০২০ সালে করোনাভাইরাস মহামারির সময় চাকরি ছেড়ে গ্রামে ফিরে আসেন। এরপর অল্প সময়ের মধ্যেই তাঁদের আর্থিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়।স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, সাধারণ পরিবার থেকে উঠে আসা দুই ভাই গ্রামে ও আশপাশের এলাকায় একের পর এক জমি কিনতে শুরু করেন। তাঁরা একটি ট্রাক্টরও কেনেন। পাশাপাশি তাঁদের বিলাসী জীবনযাপন নিয়েও আলোচনা শুরু হয়। স্বল্প বেতনের চাকরি করা দুই ভাই কীভাবে এত সম্পদের মালিক হলেন, তা নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়। তবে তাঁদের সম্পদের প্রকৃত উৎস সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।সম্প্রতি দুই ভাইয়ের সঙ্গে গ্রামবাসীর বিরোধের জেরে এক ব্যক্তি পুলিশের কাছে তাঁদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ অর্থ রাখার অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালায় পুলিশ।প্রথম দফায় তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পরে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বাড়ির একটি কক্ষের মেঝে পরীক্ষা করেন তদন্তকারীরা। সেখানে সম্প্রতি মাটি খোঁড়ার চিহ্ন দেখতে পেয়ে তাঁদের সন্দেহ হয়।এরপর শ্রমিক এনে মাটি খনন করা হলে মাটির নিচে তিনটি ড্রাম পাওয়া যায়। ড্রামগুলো কালো মোটা প্লাস্টিক দিয়ে কয়েক স্তরে মোড়ানো ছিল। সেগুলো খুলতেই ভেতরে ৫০০ রুপির নোটের বান্ডিল দেখতে পান পুলিশ সদস্যরা।গঙ্গানগর জোনের উপ-পুলিশ কমিশনার সোনম কুমার জানান, বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হওয়ায় আনুষ্ঠানিকভাবে গণনা শেষ না হওয়া পর্যন্ত এর সঠিক পরিমাণ বলা সম্ভব নয়।এ ঘটনায় বাড়িটি সিলগালা করেছে পুলিশ। অর্থের উৎস অনুসন্ধানে আয়কর বিভাগসহ সংশ্লিষ্ট আর্থিক তদন্তকারী সংস্থাগুলোকে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর নগদ অর্থ গণনা শুরু হবে। গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তদন্তকারীদের দাবি, জিজ্ঞাসাবাদের সময় তিনি বারবার বক্তব্য পরিবর্তন করছেন এবং বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে যাচ্ছেন। উদ্ধার করা অর্থের উৎস ও এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

দুই ভাইয়ের বাড়ির মেঝের নিচে তিন ড্রাম ভর্তি কোটি কোটি রুপি, গ্রেপ্তার ১
৫ অক্টোবর ২০২৬, ১০:২৩ পিএম
LPG গ্যাসের দাম বেড়েছে—আপনার সংসারে এর প্রভাব পড়বে ?

LPG গ্যাসের দাম বেড়েছে—আপনার সংসারে এর প্রভাব পড়বে ?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ ০ জন